কৃতী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটের দোতলায় গতকাল শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান সাংসদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীর উপপরিচালক অলীউল আলম, বাগমারার ইউএনও নাছরিন আক্তার, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক প্রমুখ। অনুষ্ঠানে গত বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|