প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির বৃত্তিপ্রাপ্ত শতাধিক ছাত্রছাত্রীকে গতকাল সোমবার সংবর্ধনা দেওয়া হয়েছে। দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য লায়ন মো. আনোয়ার হোসেনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া ছাত্রছাত্রীদের ফলাফলের ভিত্তিতে ১ হাজার ৫০০ টাকা, ৭০০ টাকা ও ৫০০ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি সবাইকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। দেবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মো. আনোয়ার হোসেন।