প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সকালে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা। বিকেলে একই স্থানে আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের মেধাবিকাশের অন্যতম কার্যক্রম আব্দুস সোবহান বৃত্তি প্রকল্পের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ইনামুল হক। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম জামাল।