কৃতী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি এবং ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৫ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুন নাহার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সাবেক প্রধান শিক্ষক হালিমা বেগম, সহকারী শিক্ষক মারছুছা সরকার, ইংরেজি শিক্ষক শাহে আলম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোকাদ্দেশ হায়াত প্রমুখ।