প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ভয়েজার স্কুলের পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ এবং বৃত্তিপ্রাপ্ত ২২ কৃতী শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের মাঠে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। বিদ্যালয়ের অধ্যক্ষ সুমন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. আল আমিন, গৌরীপুরের ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস প্রমুখ। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককে ২ হাজার টাকা করে দেওয়া হয়।