কৃতী সন্তানদের জন্য পুলিশের বিশেষ শাখার সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় পুলিশের বিশেষ শাখায় কর্মরত পুলিশ ও দাপ্তরিক সদস্যদের কৃতী সন্তানদের সম্মাননা ও বৃত্তির আয়োজন করা হয়। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের টেলিকম অডিটরিয়ামে গত শনিবার সকালে ওই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশেষ শাখা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতীদের হাতে ক্রেস্ট, সনদ, অভিধান ও বৃত্তি তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন একই শাখা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের স্ত্রী হাবিবা হোসেন।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিশেষ শাখার উপমহাপরিদর্শক মো. মোশাররফ হোসেন ভুঞা পিপিএম, উপমহাপরিদর্শক (প্রশাসন ও অর্থ) মো. মীর শহীদুল ইসলাম পিপিএম, উপমহাপরিদর্শক (পলিটিক্যাল) মো. মাহবুব হোসেন পিপিএম, বিপিএম (সেবা), উপমহাপরিদর্শক (প্রোটেকশন) মো. রফিকুল ইসলাম, কমান্ড্যান্ট (এসবি ট্রেনিং স্কুল) ইয়াসমিন গফুর পিপিএম (সেবা) এবং কৃতী সন্তান ও তাদের অভিভাবক।
মেধাবী সন্তানদের অনুপ্রেরণা ও উৎসাহ দিতে মোট ১৭৬ জন জিপিএ-৫ প্রাপ্তকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে কোরআনে হাফেজ ২ জন, পিএসসি ৪৭ জন, জেএসসি ৪৩ জন, এসএসসি ৩৮ জন, ও-লেভেল ২ জন, এ-লেভেল ১ জন, এইচএসসি ২৮ জন ও স্নাতক ও স্নাতকোত্তর বা উচ্চতর পর্যায়ের ১৩ জনকে এই সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।