কৃতী সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় জাগরণী চক্র ফাউন্ডেশন এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫৬ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা জানিয়েছে। গতকাল শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক সৈয়দ গোলাম আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মু. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক শেখ মোস্তাগাওসুল হক। মাগুরা প্রতিনিধি