কৃতীদের নাম নিবন্ধন চলছে
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন চলছে। সংবর্ধনায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।পঞ্চগড়: ১৭ জুলাই বেলা ১১টায় সরকারি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। একই মিলনায়তনে গতকাল মঙ্গলবার থেকে নাম নিবন্ধন শুরু হয়েছে, চলবে ১৬ জুলাই পর্যন্ত। বিস্তারিত যোগাযোগ: ০১৮২৩০৬২৮০৪ ও ০১৬৭০২২৮৮৬০ নম্বরে। সাতক্ষীরা: ২১ জুলাই সকাল ১০টায় শহীদ আবদুর রাজ্জাক পার্ক-সংলগ্ন শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। শহরের কাছারিপাড়ার আরবান কো-অপারেটিভ সোসাইটি ভবনের দ্বিতীয় তলায় (পোস্ট অফিস মোড়সংলগ্ন) প্রথম আলোর সাতক্ষীরা অফিসে নাম নিবন্ধন চলছে। বিস্তারিত যোগাযোগ: ০১৮২৩০৬২৮০৪ ও ০১৭১৯৫০৫৩৭৮ নম্বরে। কুড়িগ্রাম: ১৭ জুলাই সকাল ১০টায় কলেজ মোড়ের টাউন হলে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই পর্যন্ত কলেজ রোডে ফায়ার সার্ভিস অফিসের সামনে প্রথম আলো ও বন্ধুসভার কার্যালয়ে নাম নিবন্ধন চলবে। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৮২২৭৪১৪৪৫ ও ০১৫৫৭০২৭৫৫৩ নম্বরে। মৌলভীবাজার: ২২ জুলাই সকাল ১০টায় সরকারি কলেজে শহীদ জিয়া মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। শহরের কোর্ট রোডে মিডিয়ায় (ঔষধ বিতানের পেছনে) নাম নিবন্ধন চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৮২৩০৬২৮৫৪ ও ০১৭১২৭১৬২৪৪ নম্বরে।পঞ্চগড়: ১৭ জুলাই সকাল ১১টায় সরকারি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। একই মিলনায়তনে গতকাল মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু হয়েছে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৭১৭৫০৬৫৬২ ও ০১৬৭০২২৮৮৬০ নম্বরে।