কৃতীদের নাম নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।গোপালগঞ্জ: ২৬ জুলাই শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। যারা অনুষ্ঠানের দিন নিবন্ধন করবে তাদের ওই দিন সকাল নয়টার মধ্যে অনুষ্ঠানস্থলে এসে নাম নিবন্ধন করতে হবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮২১, ০১৭১৩০৬৭৬৯৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। চাঁদপুর: ৩০ জুলাই শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। নাম নিবন্ধন চলছে, চলবে ২৬ জুলাই পর্যন্ত। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের ১০৫ নম্বর কক্ষে নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮৫২, ০১৭১৩-১০৩৮৭১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। গাইবান্ধা: ৩১ জুলাই জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। নাম নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৬ জুলাই পর্যন্ত। জলসিঁড়ি, আসাদুজ্জামান মার্কেট, ডিবি রোডে নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮২৮, ০১৭১২-৬৬৩৬১৩ যোগাযোগ করা যেতে পারে।গোয়ালন্দ (রাজবাড়ী): ৩১ জুলাই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ে এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গোয়ালন্দ বাজার ইছাহাক মিয়া মার্কেটের ৫ নম্বর কক্ষে নাম নিবন্ধন করা যাবে। ৩০ জুলাই পর্যন্ত নিবন্ধন চলবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮০৯, ০১৭১১২৪১৫৩৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।