প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় এ সামাদ ঠাকুর ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। লক্ষ্মীপাশায় প্রতিষ্ঠানের কার্যালয়ে লোহাগড়া পৌর এলাকার পিএসসি ও জেএসসির কৃতী ১১১ জন শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি লোহাগড়ার পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি