কৃতীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তি পাওয়া ১৮৪ কৃতী শিক্ষার্থীকে আজ শুক্রবার সংবর্ধনা দেওয়া হবে। স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে শিশু সংগঠন কাকলি খেলাঘর ভৈরব শাখা ও চন্দ্রাবতী একাডেমি যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক আতাউর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন।