প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুখনগর সামাজিক উন্নয়ন কমিটি গতকাল শুক্রবার বিকেলে ২০১৪ সালের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। নিজস্ব কার্যালয় চত্বরে সংগঠনের সভাপতি মাজহার-উল-মান্নানের সভাপতিত্বে সংগঠনের সহসভাপতি মেছের আলী ও আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোত্তালেব ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান, সদস্য শাহাবুল শাহীন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া রুবাইয়াত হাবীব, ফাওজিয়া জাফরিন, আহাদ ইমাম, দিলরুবা জাহান, কামরুন্নাহারের হাতে ক্রেস্ট তুলে দেন মাজহার-উল-মান্নান।