কৃতীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সৃজনশীল মেধা ও মননে আমরা সাজাব নতুন ধরণী’ স্লোগান সামনে রেখে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানাধীন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মধ্যনগর বিপি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি রাইসুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মধ্যনগর বিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার।