প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রানীর বাজার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের উদ্যোগে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা পিএসসি, জেএসসি ও এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব পুণ্যব্রত চৌধুরী। সাবেক প্রধান শিক্ষক রাজকান্ত সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মুমিন তরফদার প্রমুখ।