কৃতীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে টাউন হল মাঠে গতকাল শুক্রবার সকালে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে পৌরসভায় অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫০০ শিক্ষার্থীকে সনদ, ফুল ও ক্রেস্ট দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো. ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক। আরও উপস্থিত ছিলেন সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এন এম শাজাহান প্রমুখ।