কৃতীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী ও কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তারকা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ভুলতা গাউছিয়া মার্কেট মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল আউয়াল মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আজাহার আলী ভূঁইয়া, আবুল ফজল, আবদুর রহিম প্রমুখ।