কৃতীদের সংবর্ধনা দিতে নাম নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন চলছে। সংবর্ধনায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।নোয়াখালী: ২৫ জুলাই সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। গতকাল বুধবার টাউন হল মোড়, ফ্ল্যাট রোড, দ্বিতীয় তলায় প্রথম আলোর নোয়াখালী কার্যালয়ে নিবন্ধন শুরু হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৮-৯০৫৪৫৯, ০৩২১-৭১৩৪৫ ও ০১৭১২-২৪০২৯৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।লক্ষ্মীপুর: ২৪ জুলাই সকাল ১০টায় লক্ষ্মীপুর নছির আহম্মদ ভূঁইয়া পৌর মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। ১৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীর এস এ পরিবহন কার্যালয়ের পাশে প্রথম আলো বন্ধুসভার কার্যালয়ে নাম নিবন্ধন চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৮১৬ অথবা ০১৭১৩১০৩৬৫৭, ০১৭১৮০৯৭৩১০ ও ০১৭৪০৫৬৪৩৬৮ যোগাযোগ করা যেতে পারে। বরগুনা: বরগুনা শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ২৫ জুলাই সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। শহরের সিরাজ উদ্দীন (টাউন হল) সড়কের রেড ক্রিসেন্ট প্লাজার দ্বিতীয় তলায় প্রথম আলোর বরগুনা কার্যালয়ে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত পর্যন্ত নিবন্ধন চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৮৫৮ অথবা ০৪৪৮-৬৩৪৪৮, ০১৭১৭০৪৮৮৭১, ০১৭২০৫১০৭০০ ও ০১৭১৬০৪৩১৭০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। নরসিংদী: ২৬ জুলাই সোমবার সকাল ১০টায় নরসিংদী শিল্পকলা একাডেমী মিলনায়তনে (নতুন) সংবর্ধনা অনুষ্ঠান হবে। নরসিংদী সরকারি কলেজের রেড ক্রিসেন্ট কার্যালয় ও প্রথম আলো ভৈরব কার্যালয়ে (পৌর নিউ মার্কেট তৃতীয় তলা) ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত নাম নিবন্ধন চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩-০৬২৮০৮ অথবা ০১৭১৩-০৬৭৬৯১, ০১৯২৪-৯৮০৩০৮, ০১৯১৩-৬৪৬৭৪৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।