কৃতীদের সংবর্ধনা শিক্ষাপ্রতিষ্ঠানকে কম্পিউটার দান
ঢাকার দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার দেবীগঞ্জ উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেবীগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর। অন্যান্যের মধ্যে আইনুল হক ও শাহ মো. বুলবুল ইসলাম বক্তব্য দেন।অনুষ্ঠানে ২০১০ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উপজেলার জিপিএ-৫ পাওয়া ৯১ জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। উপজেলায় সেরা ফলাফলের জন্য অলদিনি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও কালীগঞ্জ সুকাতু উচ্চবিদ্যালয়ে একটি করে কম্পিউটার দেওয়া হয়।