কৃতীদের সংবর্ধনার নাম নিবন্ধন চলছে
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনায় অংশ গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাবা-মায়ের নাম পরিষ্কার অক্ষরে বাংলায় লিখে জমা দিতে হবে।পাবনা: ২৩ জুলাই সকাল ১০টায় শহরের দোয়েল সেন্টার মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। শহরের আবদুল হামিদ সড়কের সাইদ বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নাম নিবন্ধন চলছে। ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন নিবন্ধন চলবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮০৬ ও ০১৭১১-৩০২৫৫৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। পটুয়াখালী: ২২ জুলাই সংবর্ধনা দেওয়া হবে। সকাল ১০টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠান হবে। শহরের সদর রোডে সমবায় ব্যাংক ভবনে (তৃতীয় তলা) নাম নিবন্ধন শুরু হয়েছে। বিস্তারিত জানতে: ০১৮২৩-০৬২৮৩১, ০১৭১২-১৭৩৮৫১ ও ০৪৪১-৬৪৫২৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ময়মনসিংহ: ২৩ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। শহরের ৮৮, সি কে ঘোষ রোডের মীর প্লাজায় (দ্বিতীয় তলা) নাম নিবন্ধন আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। বিস্তারিত জানতে: ০১৮২৩-০৬২৮০৭, ০৯১-৬৫৪০০ ও ০১৭১৪-০৯৩৯১৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। পিরোজপুর: ১৭ জুলাই সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। ১৬ জুলাই পর্যন্ত বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ে (পোস্ট অফিস সড়কের পুরাতন মোক্তার লাইব্রেরি গলি) নাম নিবন্ধন চলবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩-০৬২৮৫৫, ০১৭১৬-৪৬৩৮৪১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।ফরিদপুর: ১ আগস্ট কবি জসীমউদ্দীন হলে সকাল সাড়ে নয়টায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। ১৭ জুলাই থেকে আঞ্চলিক কার্যালয়ে (অটবি ভবনের পাঁচ তলা, নীলটুলী, মুজিব সড়ক) নাম নিবন্ধন শুরু হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩-০৬২৪২২, ০৬৩১-৬৬৩১৮ ও ০১৭১৩-০৬৭৭০৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।