কৃতীদের সংবর্ধনার নাম নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন চলছে। সংবর্ধনায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।ঢাকা মহানগর: ঢাকা মহানগর, সাভার, ধামরাই, কালিয়াকৈর ও গাজীপুরের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ৩১ জুলাই ও ১ আগস্ট ঢাকার নন্দন পার্কে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় ঢাকা মহানগরের শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে ২০ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৭৮০ অথবা ০১৮২৩০৬২৭৮১ ও ০১৮২৩০৬২৭৮২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। সাভার, ধামরাই, কালিয়াকৈর ও গাজীপুরের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় নিবন্ধন করতে হবে।সাভার ও ধামরাই: ১ আগস্ট ঢাকার নন্দন পার্কে সংবর্ধনা অনুষ্ঠান হবে। ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত সাভার বাজার রোড, বাংলার পিদিম, ২৪৪ উৎসব প্লাজা (২য় তলা) ও ধামরাই ঢাকা হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয়ে নাম নিবন্ধন চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৭৯৪ (সাভার) ও ০১৮২৩০৬২৭৯৫ (ধামরাই) নম্বরে যোগাযোগ করা যেতে পারে।কালিয়াকৈর: আগামীকাল শনিবার থেকে ২০ জুলাই পর্যন্ত নাম নিবন্ধন চলবে। নূরুল কমপ্লেক্স (ফাস্ট সিকিউরিটি ব্যাংকের পাশে), সফিপুর বাজার, কালিয়াকৈর, গাজীপুরে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৭৯৮ ও ০১৭১১৬৪০০৪১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।বরিশাল: ২৩ জুলাই শুক্রবার সকাল আটটায় নগরের বান্দ রোডে বরিশাল অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান হবে। আজ শুক্রবার থেকে ২১ জুলাই পর্যন্ত প্রথম আলোর বরিশাল কার্যালয়ে (হাবিব ভবন, ৩য় তলা, ১১৮ সদর রোড, বরিশাল) নাম নিবন্ধন চলবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৮৩০ ও ০১৭১১৪৭০৭৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।রাজশাহী: ২৬ জুলাই রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। গতকাল বৃহস্পতিবার নাম নিবন্ধন শুরু হয়ে ২০ জুলাই পর্যন্ত চলবে। রাজশাহী মহানগরের অলোকার মোড়ে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ে প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৮২৩ ও ০১৭১৬৬৪২৭৭২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।