কৃতীদের সংবর্ধনার নাম নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন চলছে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও মা-বাবার নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।কুমিল্লা: ২৩ জুলাই সকাল ১০টায় কুমিল্লা শহরের কান্দিরপাড়ের কুমিল্লা জিলা স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান হবে। আজ শনিবার শুরু হয়ে ২০ জুলাই পর্যন্ত প্রথম আলো কুমিল্লা কার্যালয়ে (কাজী অহিদুজ্জামান ম্যানসন, তৃতীয় তলা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০) নাম নিবন্ধন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিবন্ধন চলবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৮৪০ অথবা ০১৭১৭১৪৭৩৭৬ ও ০১৯২১৫০৭০৫০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।মেহেরপুর: ২১ জুলাই সকাল নয়টায় মেহেরপুর পৌর কমিউনিটি হল রুমে সংবর্ধনা অনুষ্ঠান হবে। গত শুক্রবার নাম নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২০ জুলাই পর্যন্ত। শহরের তনুবন ভবন ও বইঘরে নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৮৪৫ অথবা ০১৭১২২৭৫০৭০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।জামালপুর: ২২ জুলাই বেলা ১১টায় জামালপুর পৌর পাবলিক হলে সংবর্ধনা অনুষ্ঠান হবে। জামালপুর শহরের দয়াময়ী মোড় শহীদ মিনারসংলগ্ন জামালপুর প্রেসক্লাবের দোতলায় আজ শনিবার নাম নিবন্ধন শুরু হয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৮১৮ অথবা ০১৫৫২৬০১৪৭০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।রাঙামাটি: ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। ফরেস্ট রেস্ট হাউসের সামনে বনরূপায় প্রথম আলো কার্যালয়ে (বই একাডেমির ওপর তলা) গতকাল শুক্রবার নাম নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২২ জুলাই পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৯০৩২৩৪৩ অথবা ০১৭১৩১০৭২৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।ঝালকাঠি: ২৩ জুলাই সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। আজ শনিবার নাম নিবন্ধন শুরু হয়ে ২২ জুলাই পর্যন্ত চলবে। ঝালকাঠি শহরের টাউন হলের নিচতলায় বন্ধুসভার কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৮৩৩ অথবা ০১৭১২১৫৪১১৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।