প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুর ভোলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাইদার রহমান ফাউন্ডেশনের আয়োজনে গতকাল মঙ্গলবার ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে ব্যবসায়ী রুবেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভাপতি অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, প্রধান শিক্ষক আজাদুর রহমান, ব্যবসায়ী রিজভী আহম্মেদ, ইউপি সদস্য যবিবুর রহমান প্রমুখ। পরে প্রয়াত শিক্ষক সাইদার রহমান সরকারের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।