কৃত্রিম হাত সংস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ সম্প্রতি রাজিয়া নামের এক কিশোরীর দেহে সাফল্যের সঙ্গে কৃত্রিম হাত সংস্থাপন করেছে। অধ্যাপক ও চেয়ারপারসন খোন্দকার সিদ্দিক-ই-রব্বানীর নেতৃত্বে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ কয়েক বছরের গবেষণা শেষে রাজিয়াকে মাত্র দুই হাজার টাকা খরচে একটি উন্নত কৃত্রিম হাত বানিয়ে দেয়, যা দিয়ে সে কাগজে লেখাসহ ইলেকট্রনিক সার্কিট সোলডারিং করে স্বাবলম্বী হতে পারবে। তৈরি পোশাকের দোকানে সাজানো পুতুল বা ‘ম্যানিকুইন’-এর একটি হাত কিনে সেটিকে কেটেকুটে স্প্রিং লাগিয়ে এ ডিজাইন করেন ড. রব্বানী। এতে আর্থিক সহযোগিতা করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের তরল দুধ উৎপাদনকারী ‘ফার্ম ফ্রেশ’। হাতটি বানাতে সাহায্য করেন বিভাগের ফোরম্যান, গবেষণা ছাত্র ও ল্যাবরেটরি সহকারী নারায়ণ, সাথী ও পার্থ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই গবেষণার ভূয়সী প্রশংসা করেন এবং জনগণের দোরগোড়ায় বিজ্ঞান ও প্রযুক্তির ফলাফল নিয়ে যাওয়ার এ প্রচেষ্টাকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।