কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন ভাষাসৈনিক আবদুল মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক আবদুল মতিন
ভাষাসৈনিক আবদুল মতিন

ভাষাসৈনিক আবদুল মতিনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। তিনি গতকাল শুক্রবার থেকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া গত রাতে প্রথম আলোকে জানান, আবদুল মতিনের শরীরের তাপমাত্রা ওঠানামা করছে। আপাতদৃষ্টে তাঁর শারীরিক অবস্থার উন্নতি থেমে গেছে। অবস্থা সংকটাপন্ন।
প্রায় আড়াই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আবদুল মতিন। এর আগে গত ১৮ আগস্ট তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এক দিন পরই তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। ২০ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরও তাঁর অবস্থা অনেকটা অপরিবর্তিত ছিল। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিএসএমএমইউতে ভর্তির পর থেকেই আবদুল মতিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন।