কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা জাহেদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমীমুল এহসান, স্বাস্থ্য পরিদর্শক আকবর আলী প্রমুখ। সভায় জানানো হয়, এক সপ্তাহে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৫ থেকে ১২ বছরের ৫৯ হাজার ৬৪৫টি শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।