কৃষক অভ্যুত্থান দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার কৃষক অভ্যুত্থান দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোবিন্দ দত্তের সমাধিতে ফুল দেওয়া হয়। বেলা ১১টায় কেশবপুর আবু শারাফ সাদেক মিলনায়তনে কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাজাহান কবির, অধ্যাপক তাপস বিশ্বাস, শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস ও শামীম হোসেন। ১৯৮৮ সালের ২২ জুলাই উপজেলার ডহুরি গ্রামে অবৈধ মাছের ঘের উচ্ছেদ আন্দোলনে স্কুলশিক্ষক গোবিন্দ দত্ত নিহত হওয়ার পর থেকে কৃষক সংগ্রাম সমিতি দিনটিকে কৃষক অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে আসছে।