কৃষক আবুল কাসেম মৃত্যুর পর দুই দলের নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে গত রোববার চারদলীয় জোটের গণমিছিলের সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন উপজেলার চরমনসা গ্রামের মো. আবুল কাসেম (৫৫)। তাঁর পরিবার জানিয়েছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই আবুল কাসেমকে তাদের নেতা বলে দাবি করেছে। যদিও তাঁর জানাজায় উভয় দলের কোনো নেতা উপস্থিত ছিলেন না।আবুল কাসেমের মেয়ে মুর্শিদা বেগম বলেন, তাঁর বাবা কৃষিকাজ করতেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। রোববার সকালে তিনি কৃষি ব্যাংকের লক্ষ্মীপুর শাখা থেকে ঋণের টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন।কিন্তু আবুল কাসেমকে নিজেদের দলের নেতা বলে দাবি করেছেন বিএনপির নেতারা। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, আবুল কাসেম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। এদিকে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী দাবি করেন, আবুল কাসেম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।