কৃষক ওয়াহিদুলকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার হেঙ্গাডোবা গ্রামের মো. ওয়াহিদুল হক একজন প্রান্তিক কৃষক। দুই সন্তান আর স্ত্রী নিয়ে সুখেই কাটছিল তাঁর সংসার। বছরখানেক আগে বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসকের কাছে গেলে তাঁর শরীরে মায়ো কার্ডিয়াল ইনফেকশন ধরা পড়ে। ওয়াহিদুল বর্তমানে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এম আতাহার আলীর অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা তাঁর শরীরে দ্রুত পেসমেকার স্থাপন করতে বলেছেন। এ জন্য পাঁচ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা কোথায় পাবেন ওয়াহিদুল। চিকিৎসার জন্য জায়গা-জমি বিক্রি করেছেন। ভিটেবাড়ি ছাড়া আর কিছুই নেই। তাঁর বড় ছেলে মো. মোতাহার হোসেন তেঁতুলিয়ার ভজনপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র। বাবাকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মোতাহার। তার বিশ্বাস সমাজের দয়াবান ব্যক্তি ও দানশীল কোনো প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাহলে হয়তো বাঁচানো যাবে বাবাকে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ওয়াহিদুল হক, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০২৪৩০০৬২ সোনালী ব্যাংক, পঞ্চগড় শাখা। পঞ্চগড় প্রতিনিধি।