কৃষক-কৃষক বীজবন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামে ‘কৃষকের বীজ, কৃষকের অধিকার’ স্লোগানে কৃষক-কৃষক বীজবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)
সদস্য আবদুল খালেক। অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত শ্যামনগরের ফরিদা পারভীন গ্রামের ৮০টি পরিবারের মধ্যে ঢ্যাঁড়স, লাউ, লালশাক, পালংশাক, মুলা ও বরবটির বীজ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, ফজলুল হক প্রমুখ।