কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে নুরুল ইসলাম (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিকপাড়ার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে নুরুল পাশের দোকানে পান কিনতে গিয়ে ফিরে আসেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি