কৃষক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রামে গত সোমবার রাতে আবু মিয়া (৪২) নামের এক কৃষক খুন হয়েছেন। পুলিশ ও গ্রামবাসীরা জানান, গ্রামের এক মেয়ের সঙ্গে একই গ্রামের হজরত আলীর ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আবু মিয়া বিষয়টি হজরতকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে হজরত ও তাঁর লোকজন আবু মিয়াকে কুপিয়ে আহত করেন। রাতেই গাইবান্ধা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গাইবান্ধা থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, এ ঘটনায় মামলা হয়নি।
গাইবান্ধা প্রতিনিধি