কৃষক দলের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গতকাল শনিবার ‘কৃষক রাজনীতি: কৃষকবান্ধব কৃষিনীতির বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সূচনা বক্তব্য দেন জেলা কৃষক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন গাজী। দলের জেলা কমিটির আহ্বায়ক রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি সলিম উল্লা ওরফে বাহার, কৃষিবিদ ডি কে রায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস প্রমুখ।