কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় কলের লাঙলের নিচে চাপা পড়ে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার আটপাড়া উপজেলার চিড়াই জাঙ্গালি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আবদুস ছাত্তার (৩৫)। তিনি চিড়াই জাঙ্গালি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে আবদুস ছাত্তার চাষ করার জন্য কলের লাঙল নিয়ে নিজের জমিতে যাচ্ছিলেন। সড়ক থেকে জমিতে নামার সময় কলের লাঙলটি উল্টে যায়। এতে তিনি কলের লাঙলের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।