কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় বজ্রপাতে আক্কাস মণ্ডল (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে আক্কাস মণ্ডল বাড়ির পাশের মাঠের একটি পুকুরে পাট ধোয়ার কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আফসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।