কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কসবায় গতকাল বুধবার মোটরসাইকেলের ধাক্কায় মজিদ হাওলাদার (৬৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইকান্দি গ্রামের মজিদ হাওলাদার গতকাল গৌরনদীর কসবা আল্লাহর মসজিদে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসা নিতে আসেন। সকাল ১০টার দিকে তিনি রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।