প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা-দারিয়াপুর-সুন্দরগঞ্জ সড়কের গাইবান্ধা সদর উপজেলার মধুবিড়ি চাতাল নামক স্থানে গতকাল শনিবার রাতে ট্রাকের ধাক্কায় সাখাওয়াত হোসেন (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বাড়ইপাড়া গ্রামে। পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে সাখাওয়াত মোটরসাইকেলে করে দারিয়াপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে গাইবান্ধাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাখাওয়াত সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গাইবান্ধা প্রতিনিধি