কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামে গতকাল বুধবার গাছের চাপায় মোন্তাজ আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহতের পরিবার সূত্র জানায়, মোন্তাজ আলী গতকাল দুপুরে বাড়ির উঠানে একটি আমগাছ কাটা দেখছিলেন। এ সময় হঠাৎ গাছটি তাঁর ওপর ভেঙে পড়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। রামজীবন ইউপি চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাইবান্ধা প্রতিনিধি