কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে রংপুর-সৈয়দপুর মহাসড়কের সলেয়া শাহ বাজারের কাছে দূরপাল্লার একটি বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সেন্টারের হাট গ্রামের ওই কৃষক হরকলি বাজারে তামাক বিক্রি করে মহাসড়ক দিয়ে বাইসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি