কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর গ্রামে গতকাল শনিবার বজ্রপাতে আবদুল হালিম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের হযরত আলীর ছেলে। হালিমের পরিবার সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন হালিম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।