কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদরের চারা বটতলা এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে নছিমনের ধাক্কায় রূপচাঁদ মণ্ডল (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রূপচাঁদ মণ্ডলসহ স্থানীয় কয়েকজন বিকেলে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ওই সড়কে একটি যাত্রীবাহী বাস একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি রূপচাঁদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চায়না বেগম বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।