প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে বারসিকের আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, সরকারি ও বেসরকারি কর্মচারীদের মতো কৃষকদের কাজের প্রতিদান হিসেবে পেনশন–ব্যবস্থা থাকাটা জরুরি। মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল এর আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে এই সভায় বক্তব্য দেন জাতীয় কৃষক জোটের জেলার সভাপতি মোসলেম উদ্দিন, জেলা কৃষক লীগের সদস্যসচিব আবদুল হামিদ, বারসিকের নির্বাহী পরিচালক সুকান্ত সেন প্রমুখ। আজাহারুল বলেন, সরকার কৃষিকাজে ভর্তুকি দিলেও কৃষকেরা এর সুফল পান না। আর্থিক নিরাপত্তার জন্য কৃষকের পেনশন স্কিম চালু করা অপরিহার্য।