প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় গতকাল বুধবার কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সকালে উপজেলার কৃষি প্রশিক্ষণকেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ওই কর্মশালা হয়। কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম সারওয়ার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হযরত আলী। উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক সত্যব্রত সাহা, জেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি