কৃষক মাঠ দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা উপজেলা সদরের উত্তর দিঘলদীতে গত মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঠ দিবস পালিত হয়েছে। এদিন ধানের উৎপাদন খরচ কমাতে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের প্রদর্শনী হয়। দুপুর ১২টায় যন্ত্র ব্যবহার করে (রাইস রিপার) ধান কাটা শুরু হয়। এ সময় স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। বেলা একটার দিকে সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা, উপসহকারী কৃষি কর্মকর্তা বশির আহমেদ, সোনালী কৃষি খামারের পরিচালক মনোয়ার হোসেন প্রমুখ।