প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগানে গতকাল শনিবার সকালে কৃষক লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের রেলগেটে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, সহসভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা কমিটির আহ্বায়ক রহিম মোল্লা প্রমুখ।