কৃষক শ্রমিক জনতা লীগের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ শওকত মোমেন শাহজাহান গত বুধবার এক জনসভায় কাদের সিদ্দিকীকে ‘যুদ্ধাপরাধী’ দাবি করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে। পরে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও মুজিব কলেজের প্রভাষক রফিকুল ইসলাম।