প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল কৃষক-শ্রমিক জনতা লীগের শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল শনিবার বিকেল তিনটায় সখীপুর মডেল বালক উচ্চবিদ্যালয় মাঠে খাদ্য ও দুর্যোগমন্ত্রী আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে তাঁরা সখীপুর থানা আওয়ামী লীগে যোগ দেন। এ সময় মন্ত্রী তাঁদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান। আওয়ামী লীগে সদ্য যোগ দেওয়া নেতারা হলেন: উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবদুল হাই, যুগ্ম আহ্বায়ক ইদ্রিস শিকদার, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য চান মাহমুদ, দলের ছাত্রসংগঠন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ ইকবাল আলমগীর, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদ ইকবাল জাহাঙ্গীর প্রমুখ। এর আগে তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী ছিলেন।