কৃষক সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার ২৮ ইউনিয়ন ও দুই পৌরসভার সেরা ৩০ জন কৃষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আবদুর রহমানের উদ্যোগে তাঁর সংসদীয় এলাকার (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) কৃষকদের এ সংবর্ধনা দেওয়া হয়। মো. আবদুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফরিদপুর অফিস।