কৃষক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল সোমবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে সভা হয়েছে। খরিপ-১ মৌসুমে উফশী ও নেরিকা আউশ উৎপাদনে চাষিদের কৃষি প্রণোদনা দেওয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান প্রমুখ। সভা শেষে ১ হাজার ১০০ চাষিকে উফশী ও নেরিকা আউশ ধানের বীজ ও সার দেওয়া হয়।