কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলায় গতকাল মঙ্গলবার কৃষক সমাবেশ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে উপজেলার চকময়রাম এলাকায় এ সমাবেশ হয়। এতে সরিষা চাষে সার-কীটনাশকের পরিমিত ও সুষম ব্যবহার নিয়ে আলোচনা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক আবদুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কায়সার ইকবাল, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফাজ উদ্দিন ফৌজদার প্রমুখ।