প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ ও সেচখালগুলো সংস্কার এবং কৃষিজমিতে সেচ পৌঁছানোর দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ওই প্রকল্পের গাজীপুর পাম্পহাউস মাঠে এ সমাবেশ হয়। প্রকল্পের ‘পানি ব্যবহারকারী অ্যাসোসিয়েশন’ এ সমাবেশের আয়োজন করে। ওই সংগঠনের সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল্লাহ, এখলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহানউদ্দিন, স্থানীয় কৃষক নেতা মো. শাজাহান মিয়া, গোলাম নবী, কাজী সালাউদ্দিন প্রমুখ।